ট্রাস্ট ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এনওসি-আইটি ডিভিশন (এও-জেও) বিভাগ নেটওয়ার্ক অপারেশন অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২০ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
প্রতিষ্ঠানের নাম: ট্রাস্ট ব্যাংক লিমিটেড
পদের নাম: নেটওয়ার্ক অপারেশন অফিসার
বিভাগ: এনওসি-আইটি ডিভিশন (এও-জেও)
পদসংখ্যা: নির্ধারিত নয়
আরও পড়ুন
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (সিএসই/ইসিই/ইটিই/আইসিটি/ইইই/সমমান)
অন্যান্য যোগ্যতা: নেটওয়ার্ক অপারেশনে দক্ষতা
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৫ জুলাই ২০২৪
