আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সহকারী ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১১ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, দুপুরের খাবারসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
প্রতিষ্ঠানের নাম: আকিজ গ্রুপ
পদের নাম: সহকারী ম্যানেজার
বিভাগ: প্রকিউরমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
আরও পড়ুন
শিক্ষাগত যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বিবিএ/এমবিএ, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: ব্যয় বিশ্লেষণ, বাজেট পরিকল্পনা, এলসি, বিদেশী ফোন এবং ই-মেইলের মাধ্যমে সমস্ত বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় দক্ষতা।
অভিজ্ঞতা: ১০/১২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ৩৫ থেকে ৪০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, দুপুরের খাবারের সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৮ আগস্ট ২০২৪
