রূপায়ন গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আরএইচইএল সেলস বিভাগ সহকারী ম্যানেজার/ ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৪ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে রূপায়ন গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
প্রতিষ্ঠানের নাম: রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড
পদের নাম: সহকারী ম্যানেজার/ ম্যানেজার
বিভাগ: আরএইচইএল সেলস
পদসংখ্যা: ০৫টি
আরও পড়ুন
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ
অন্যান্য যোগ্যতা: রিয়েল এস্টেট এজেন্ট বা বিক্রয়কর্মী হিসাবে কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৬ থেকে ১২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৬ থেকে ৩৮ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, পারফরমেন্স বোনাস, দুপুরের খাবারের সুবিধা, প্রতিষ্ঠানের বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৩ সেপ্টেম্বর ২০২৪
