নিটল-নিলয় গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি হেড অব অ্যাকাউন্টস পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২০ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, ট্যুর ভাতা, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, আকর্ষণীয় ভ্রমণ/পরিবহন ভাতা (যদি ভ্রমণের প্রয়োজন হয়), জন্মদিনের ভাতা, চিকিৎসা সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নিটল-নিলয় গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
প্রতিষ্ঠানের নাম: নিটল-নিলয় গ্রুপ
পদের নাম: হেড অব অ্যাকাউন্টস
পদসংখ্যা: ০১টি
আরও পড়ুন
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে বিকম/এমকম)
অন্যান্য যোগ্যতা: ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট, ব্যাংকিং বিভাগের তত্ত্বাবধান, ক্রেডিট সুবিধা/নবায়ন, সময়মতো ঋণ পরিশোধ, এলসি, অ্যাকাউন্টস এবং ফিনান্স সম্পর্কিত বিষয়গুলো পরিচালনায় দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ৩৪ থেকে ৪৮ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, ট্যুর ভাতা, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, আকর্ষণীয় ভ্রমণ/পরিবহন ভাতা (যদি ভ্রমণের প্রয়োজন হয়), জন্মদিনের ভাতা, চিকিৎসা সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৪
