বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে ওয়ালটন, কাজ কল সেন্টারে 

নিয়োগ দিচ্ছে ওয়ালটন, কাজ কল সেন্টারে 

অ+
অ-

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কল সেন্টার এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ০৬ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১৭ থেকে ২০ হাজার টাকা বেতন ছাড়াও  প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

বিজ্ঞাপন

এক নজরে ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

প্রতিষ্ঠানের নাম
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
চাকরির ধরন
প্রকাশের তারিখ
০৬ নভেম্বর ২০২৪
পদ ও লোকবল
১টি ও ১০ জন
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
০৬ নভেম্বর ২০২৪
আবেদনের শেষ তারিখ
২০ নভেম্বর ২০২৪
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: কল সেন্টার এক্সিকিউটিভ
লোকবল নিয়োগ: ১০ জন 

বিজ্ঞাপন

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিং/স্নাতক ডিপ্লোমা।
অন্যান্য যোগ্যতা: এমএস অফিস সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে, বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা। 
অভিজ্ঞতা: ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর 

কর্মস্থল: ঢাকা (মিরপুর)
বেতন: ১৭,০০০ থেকে ২০,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, লাভ শেয়ার, বিমা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস। 

বিজ্ঞাপন

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২০ নভেম্বর ২০২৪