বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নেবে ৫৫ জন 

নিয়োগ দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নেবে ৫৫ জন 

অ+
অ-

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি দুটি পদে ৫৫ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২১ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। 

বিজ্ঞাপন

এক নজরে বিমান বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

প্রতিষ্ঠানের নাম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড
চাকরির ধরন
প্রকাশের তারিখ
২০ নভেম্বর ২০২৪
পদ ও লোকবল
২টি ও ৫৫ জন
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
২১ নভেম্বর ২০২৪
আবেদনের শেষ তারিখ
১১ ডিসেম্বর ২০২৪
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড
পদের সংখ্যা: ০২টি 
লোকবল নিয়োগ: ৫৫ জন 

বিজ্ঞাপন

পদের নাম: অ্যাপ্রেন্টিস মেকানিক (লাইন এন্ড বেইজ মেইন্টেন্যান্স))
পদসংখ্যা: ৪০টি
বেতন: ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা (বেতন বিভাগ-৩ টেক)। 
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫.০০ (৫ এর মধ্যে) এবং চতুর্থ বিষয় ব্যতিত সকল বিষয়ে এ+ (থ্রেড পয়েন্ট ৫.০০) থাকতে হবে। অথবা ও এবং এ লেভেলের সকল বিষয়ে গড়ে এ থাকতে হবে।

পদের নাম: এয়ারক্রাফট মেকানিক (শপ)
পদসংখ্যা: ১৫টি
বেতন: ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা (বেতন বিভাগ-৩ টেক)।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স (Aerospace / Avionics) গ্রুপ। বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ (৫ এর মধ্যে) থাকতে হবে। অথবা ও লেভেলের সকল বিষয়ে গড়ে ডি থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১১ ডিসেম্বর ২০২৪