বিজ্ঞাপন

আরএফএল গ্রুপে চাকরির বিজ্ঞপ্তি, ২২ বছর হলেই আবেদন

আরএফএল গ্রুপে চাকরির বিজ্ঞপ্তি, ২২ বছর হলেই আবেদন

আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস বিভাগ ট্রেইনি এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ২২ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম
আরএফএল গ্রুপ
চাকরির ধরন
প্রকাশের তারিখ
২২ ডিসেম্বর ২০২৪
পদ ও লোকবল
১টি ও ১০ জন
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
২২ ডিসেম্বর ২০২৪
আবেদনের শেষ তারিখ
২১ জানুয়ারি ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: ট্রেইনি এক্সিকিউটিভ
বিভাগ: অ্যাকাউন্টস
লোকবল নিয়োগ: ১০ জন 

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং/অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম/ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: আর্থিক প্রতিবেদন তৈরি/আর্থিক পরিকল্পনা/আর্থিক তথ্য সংগ্রহে দক্ষতা 
অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২২ থেকে ৩০ বছর 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 
বেতন: আলোচনা সাপেক্ষে  
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ট্যুর ভাতা, ক্রেডিট কার্ড, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবারের সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, পিক আপ এবং ড্রপ অফ সুবিধা, প্রাণ-আরএফএল আউটলেটে ক্রেডিট ক্রয় সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২১ জানুয়ারি ২০২৫