বিজ্ঞাপন

সেনাবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার, চলছে অনলাইনে আবেদন 
সরকারি চাকরির খবর

সেনাবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার, চলছে অনলাইনে আবেদন 

অ+
অ-

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটি ৯৫তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০৩ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ মার্চ পর্যন্ত। নারী-পুরুষ সবার জন্য রয়েছে আবেদনের সুযোগ। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

এক নজরে সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম
বাংলাদেশ সেনাবাহিনী
চাকরির ধরন
প্রকাশের তারিখ
০৩ জানুয়ারি ২০২৫
পদ ও লোকবল
নির্ধারিত  নয় 
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
০৩ জানুয়ারি ২০২৫
আবেদনের শেষ তারিখ
২১ মার্চ ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম: ৯৫তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স

বিজ্ঞাপন

শিক্ষাগত যোগ্যতা: 
ক. জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে ন্যুনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ।
(খ) ইংরেজী মাধ্যম: ‌‌‌‌‌‌‌‌‌‌'ও‌' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড এবং 'এ' লেভেলে ২ টি বিষয়েই ন্যুনতম 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ।

অথবা '‌‌‌‌‌‌‌‌‌‌ও'‌ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড ও ১টিতে 'সি' গ্রেড এবং 'এ' লেভেলে ২ টি বিষয়েই ১টিতে 'এ' গ্রেড ও ১টিতে 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ।

(গ) ২০২৫ সালের এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি জিপিএ-৫.০০ এবং 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে। 

বিজ্ঞাপন

শারীরিক যোগ্যতা: পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫৪ কেজি। নারীর জন্য উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৬ কেজি।
বয়সসীমা: ০১ জানুয়ারি ২০২৬ তারিখে সাড়ে ১৬-২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮-২৩ বছর।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
জাতীয়তা: জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।

আবেদন ফি: টেলিটক/বিকাশ/রকেট এর মাধ্যমে ১০০০ টাকা আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০০ টাকাসহ সর্বমোট ২০০০ টাকা অফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২১ মার্চ ২০২৫