• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, দ্রুত আবেদন করুন
  1. জবস
সরকারি চাকরির খবর

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, দ্রুত আবেদন করুন

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
৬ জানুয়ারি ২০২৫, ১২:১৯
অ+
অ-

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মন্ত্রণালয়াধীন হজ অফিস, ঢাকার রাজস্ব খাতভুক্ত ৫টি শূন্য পদে অস্থায়ীভিত্তিতে ০৯ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০৮ জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।

বিজ্ঞাপন

এক নজরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
চাকরির ধরন
সরকারি চাকরি
প্রকাশের তারিখ
০৫ জানুয়ারি ২০২৫
পদ ও লোকবল
৫টি ও ০৯ জন
চাকরির খবর
ঢাকা পোস্ট জবস
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
০৮ জানুয়ারি ২০২৫
আবেদনের শেষ তারিখ
২৮ জানুয়ারি ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট
https://mora.gov.bd
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
পদের সংখ্যা: ০৫টি 
লোকবল নিয়োগ: ০৯ জন 

আরও পড়ুন

রাজশাহী মেডিকেলে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে একাধিক জনবল
১৩১ জনকে নিয়োগ দিচ্ছে বিটিসিএল, এসএসসি পাসেও আবেদন
ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ, আবেদন ডাকযোগে

বিজ্ঞাপন

পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ০১টি 
বেতন: ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড ১৪)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৪টি 
বেতন: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড ১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: বার্তাবাহক (ম্যাসেঞ্জার)
পদসংখ্যা: ০১টি 
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। মোটরসাইকেল/বাইসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে।

বিজ্ঞাপন

পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ০১টি 
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। মোটরসাইকেল/বাইসাইকেল চালনায় অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী 
পদসংখ্যা: ০১টি 
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস বা সুইপার সম্প্রদায়ের সদস্য।

বয়সসীমা: ০১ জানুয়ারি ২০২৫ তারিখে আবেদনকারীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে ১৮ ও ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাগণের পুত্র-কন্যা ও প্রতিবন্ধী প্রার্থীর জন্য বয়সসীমা ১৮ হতে ৩২ বছর পর্যন্ত। তবে (ক) উচ্চমান সহকারী ও (খ) অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্য প্রার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। উল্লেখ্য বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: ১ ও ২ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা, ৩ থেকে ৫ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬ টাকা জমা দিতে হবে। 

চাকরির ধরন: অস্থায়ীভিত্তিতে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: হজ অফিস, আশকোনা, বিমানবন্দর, ঢাকা

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৮ জানুয়ারি ২০২৫

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নিয়োগ বিজ্ঞপ্তিহট জবসসরকারি চাকরিচাকরির খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তথ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৬৮ জন

সরকারি চাকরির খবরতথ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৬৮ জন

মেঘনা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৩১ মার্চ

মেঘনা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৩১ মার্চ

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

সেলস বিভাগে নিয়োগ দেবে ভিভো, চলছে অনলাইনে আবেদন

সেলস বিভাগে নিয়োগ দেবে ভিভো, চলছে অনলাইনে আবেদন