• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নৌবাহিনীর সার্কুলার ২০২৫, এইচএসসি পাসেই আবেদন 
  1. জবস

নৌবাহিনীর সার্কুলার ২০২৫, এইচএসসি পাসেই আবেদন 

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২২
অ+
অ-

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটি অফিসার ক্যাডেট পদে ২০২৬-এ ব্যাচে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী
পদের নাম: অফিসার ক্যাডেট

আরও পড়ুন

নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত
সিপাহি পদে নিয়োগ দিচ্ছে বিজিবি, নেবে নারী-পুরুষ উভয়ই
বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার ২০২৫, নিচ্ছে নার্স

শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞাপন

এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় (বিজ্ঞান বিভাগে) যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫ ও অন্যটিতে ৪.৫০ থাকতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। অথবা ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলের জন্য ন্যূনতম একটিতে এ গ্রেড, দুটি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।

সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় (বিজ্ঞান বিভাগে) যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫ ও অন্যটিতে ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। ২০২৫ সালের এইচএসসি/সমমান পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ২০২৬ সালের ১ জানুয়ারি প্রার্থীর বয়স সাড়ে ১৬ থেকে ২১ বছর হতে হবে (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর)। প্রার্থীদের অবিবাহিত হতে হবে।

বিজ্ঞাপন

শারীরিক মান

পুরুষের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি ও বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি, সম্প্রসারিত ৩২ ইঞ্চি। নারীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি ও বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি, সম্প্রসারিত ৩০ ইঞ্চি।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৫ এপ্রিল ২০২৫

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সরকারি চাকরিনিয়োগ বিজ্ঞপ্তিহট জবসচাকরির খবরবাংলাদেশ নৌবাহিনীনৌবাহিনী নিয়োগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে লাজ ফার্মা

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে লাজ ফার্মা

এসএসসি পাসে বিমানবন্দরে চাকরির সুযোগ

এসএসসি পাসে বিমানবন্দরে চাকরির সুযোগ

ট্রান্সকম গ্রুপে চাকরি, পাবেন ভাতাসহ গ্র্যাচুইটি-প্রভিডেন্ট ফান্ড

ট্রান্সকম গ্রুপে চাকরি, পাবেন ভাতাসহ গ্র্যাচুইটি-প্রভিডেন্ট ফান্ড

ব্র্যাক ব্যাংকে চাকরি, নেবে ম্যানেজার-সিনিয়র ম্যানেজার

ব্র্যাক ব্যাংকে চাকরি, নেবে ম্যানেজার-সিনিয়র ম্যানেজার