বিজ্ঞাপন

ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরি, চলছে অনলাইনে আবেদন

ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরি, চলছে অনলাইনে আবেদন

ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইলেকট্রিক্যাল বিভাগ ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১৫ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

এক নজরে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম
ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল
চাকরির ধরন
প্রকাশের তারিখ
১৫ মার্চ ২০২৫
পদ ও লোকবল
১টি ও ১ জন
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
১৫ মার্চ ২০২৫
আবেদনের শেষ তারিখ
১০ এপ্রিল ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল
পদের নাম: ইঞ্জিনিয়ার
বিভাগ: ইলেকট্রিক্যাল 
পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: ৩৫ থেকে ৪০ হাজার টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বার্ষিক ছুটি নগদীকরণ, অসুস্থ ছুটি নগদীকরণ, বৈশাখী ভাতা, চিকিৎসা ভাতা, জীবন বিমা, বিনামূল্যে প্যাথলজি এবং মাইক্রোবায়োলজি পরীক্ষা, ছয় মাসের পূর্ণ বেতনের মাতৃত্বকালীন ছুটি এবং হাসপাতালের নীতিমালা অনুসারে অন্যান্য আরো সুযোগ-সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১০ এপ্রিল ২০২৫