বিজ্ঞাপন

ইউনিয়ন পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন
সরকারি চাকরির খবর

ইউনিয়ন পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন

জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্থানীয় সরকার বিভাগের ছাড়পত্রের প্রেক্ষিতে মাগুরা জেলাধীন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী-কাম- কম্পিউটার অপারেটর এর শূণ্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১০ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ০৯ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত সরাসরি/হাতে হাতে কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।

এক নজরে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম
জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা
চাকরির ধরন
প্রকাশের তারিখ
২০ মার্চ ২০২৫
পদ ও লোকবল
২টি ও ১৪ জন
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
১০ এপ্রিল ২০২৫
আবেদনের শেষ তারিখ
০৯ মে ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা
পদসংখ্যা: ০২টি 
লোকবল নিয়োগ: ১৪ জন 

পদের নাম: ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা
পদসংখ্যা: ০৮টি 
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: হিসাব সহকারী-কাম- কম্পিউটার অপারেটর 
পদসংখ্যা: ০৬টি 
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: মাগুরা জেলাধীন ইউনিয়ন পরিষদে 

বয়সসীমা: ০১ এপ্রিল ২০২৫ তারিখে ন্যূনতম ১৮ (আঠার) বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেফিট গ্রহণযোগ্য নয়। এছাড়া বয়সসীমা সংক্রান্ত অন্যান্য বিধি-বিধান প্রযোজ্য হবে।
আবেদন ফি: প্রতিটি পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০৯ মে ২০২৫