বিজ্ঞাপন

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি, অভিজ্ঞতা ছাড়াই চাকরি

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি, অভিজ্ঞতা ছাড়াই চাকরি

ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এয়ারপোর্ট ক্যাটারিং অপারেশনস বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৭ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

এক নজরে ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম
ইউএস-বাংলা এয়ারলাইন্স
চাকরির ধরন
প্রকাশের তারিখ
০৭ এপ্রিল ২০২৫
পদ ও লোকবল
নির্ধারিত নয় 
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
০৭ এপ্রিল ২০২৫
আবেদনের শেষ তারিখ
২৫ এপ্রিল ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স 
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: এয়ারপোর্ট ক্যাটারিং অপারেশনস
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স)
অন্যান্য যোগ্যতা: ফ্লাইটের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে সময়মতো খাবার সরবরাহে দক্ষতা। 
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: এয়ারপোর্টে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২২ থেকে ৩২ বছর

কর্মস্থল: ঢাকা (উত্তরা)
বেতন: ৩০,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: সাপ্তাহিক ২দিন ছুটি, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৫ এপ্রিল ২০২৫