সিটি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ব্র্যাঞ্চ অপারেশনস ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৬ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে সিটি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসি
পদের নাম: ব্র্যাঞ্চ অপারেশনস ম্যানেজার (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-ম্যানেজার)
পদসংখ্যা: নির্ধারিত নয়
আরও পড়ুন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অন্যান্য যোগ্যতা: ব্যাংকের নীতিমালা, নিয়ন্ত্রক আইন এবং নির্দেশিকায় ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ০৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৩ এপ্রিল ২০২৫
