বিজ্ঞাপন

বিআরবি কেবলসে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন করুন    

বিআরবি কেবলসে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন করুন    

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিআরবি কেবলস ইন্ডাস্ট্রি লিমিটেড। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস/ফিন্যান্স বিভাগ ডেপুটি জেনারেল ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৬ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৩ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে বিআরবি কেবলসে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম
বিআরবি কেবলস ইন্ডাস্ট্রি লিমিটেড
চাকরির ধরন
প্রকাশের তারিখ
২৬ মে ২০২৫
পদ ও লোকবল
নির্ধারিত নয় 
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
২৬ মে ২০২৫
আবেদনের শেষ তারিখ
০৩ জুন ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট
--------------------
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: বিআরবি কেবলস ইন্ডাস্ট্রি লিমিটেড
পদের নাম: ডেপুটি জেনারেল ম্যানেজার 
বিভাগ: অ্যাকাউন্টস/ফিন্যান্স
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে এমকম/ অ্যাকাউন্টিং সি.এ(সিসি) ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: হিসাব ও অর্থ, ব্যাংকিং, কর ও ভ্যাট ইস্যু, ইআরপি সফটওয়্যার পরিচালনার উপর দক্ষতা। দৈনিক নগদ লেনদেন, ভাউচার, ক্যাশ শিট, লেজার পোস্টিং, ট্রায়াল ব্যালেন্স সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে এবং লাভ-ক্ষতির হিসাব এবং ব্যালেন্স শিট প্রস্তুত করার অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ৩৫ থেকে ৪৫ বছর 

কর্মস্থল: কুষ্টিয়া
বেতন: আলোচনা সাপেক্ষে, আবেদনপত্রে প্রত্যাশিত বেতন উল্লেখ করতে হবে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০৩ জুন ২০২৫