বিজ্ঞাপন

১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ, আবেদন করুন দ্রুত

১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ, আবেদন করুন দ্রুত

যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির শোরুম/প্লাজা (ইলেকট্রনিক্স পণ্য) বিভাগ সেলস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৯ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম
যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড
চাকরির ধরন
প্রকাশের তারিখ
২৯ মে ২০২৫
পদ ও লোকবল
১টি ও ১০০ জন
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
২৯ মে ২০২৫
আবেদনের শেষ তারিখ
২৮ জুন ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড
পদের নাম: সেলস এক্সিকিউটিভ
বিভাগ: শোরুম/প্লাজা (ইলেকট্রনিক্স পণ্য)
লোকবল নিয়োগ: ১০০ জন 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা এইচএসসি পাস 
অন্যান্য যোগ্যতা: ডিলার/সাব-ডিলারদের কাছে পণ্য বিক্রয়, নতুন বিক্রয় নীতি এবং প্রচারমূলক/বিজ্ঞাপনমূলক কার্যক্রম বাস্তবায়ন, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, ধর্মীয় প্রতিষ্ঠান, কর্পোরেট হাউসে লিফলেট বিতরণে দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: কমপক্ষে ২৩ বছর 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 
বেতন: প্রতিযোগিতামূলক পারিশ্রমিক প্যাকেজ
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৮ জুন ২০২৫