সীমান্ত ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৬ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে সীমান্ত ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি
পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার
বিভাগ: সাসটেইনেবল ফিন্যান্স (পিও-এফএভিপি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
আরও পড়ুন
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/স্নাতক অথবা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন নির্দেশিকা সম্পর্কে ভালোভাবে অবগত। কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্টের উপর ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: অন্যান্য সুবিধাগুলো ব্যাংকের মানবসম্পদ বিভাগের নীতিমালা অনুসারে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০২৫
