বিজ্ঞাপন

এরিয়া ম্যানেজার নিয়োগ দিচ্ছে পল্লী বিকাশ কেন্দ্র

এরিয়া ম্যানেজার নিয়োগ দিচ্ছে পল্লী বিকাশ কেন্দ্র

জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী বিকাশ কেন্দ্রে (পিবিকে) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বিভিন্ন জেলা শহর ও গ্রামে চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচি সম্প্রসারণের জন্য এরিয়া ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৭ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক শিক্ষানবিশকালে ৪০,০০০ টাকা, স্থায়ীকরণের পর ৪৫,০৫০ থেকে ৪৭,৮২৫ টাকা  বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে পল্লী বিকাশ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম
পল্লী বিকাশ কেন্দ্র
চাকরির ধরন
প্রকাশের তারিখ
১৭ জুন ২০২৫
পদ ও লোকবল
১টি ও ৭ জন
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
১৭ জুন ২০২৫
আবেদনের শেষ তারিখ
১৫ জুলাই ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: পল্লী বিকাশ কেন্দ্র
পদের নাম: এরিয়া ম্যানেজার (ক্ষুদ্রঋণ)
লোকবল নিয়োগ: ০৭ জন 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পাস
অন্যান্য যোগ্যতা: ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে মাঠ পর্যায়ে কাজের দক্ষতা 
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪২ বছর 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 
বেতন: শিক্ষানবিশকালে ৪০,০০০ টাকা, স্থায়ীকরণের পর ৪৫,০৫০ থেকে ৪৭,৮২৫ টাকা।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৫ জুলাই ২০২৫