• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্কুল-কলেজে ১ লাখ শিক্ষক নিয়োগের আবেদন শুরু 
  1. জবস

স্কুল-কলেজে ১ লাখ শিক্ষক নিয়োগের আবেদন শুরু 

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
২২ জুন ২০২৫, ১১:৫৭
অ+
অ-

সম্প্রতি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ (২২ জুন) দুপুর ১২টা থেকে এ গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয়েছে, যা চলবে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। টাকা জমা দেওয়া যাবে আগামী ১৩ জুলাই পর্যন্ত। আবেদনকারীর বয়স ৪ জুন তারিখে সর্বোচ্চ ৩৫ বছর। আবেদন ফি এক হাজার টাকা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রাইম ব্যাংকে চাকরির বিজ্ঞপ্তি, নেবে নারী-পুরুষ উভয়ই
গ্রামীণ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করেছেন কি? 
অফিসার পদে নিয়োগ দিচ্ছে ব্যাংক এশিয়া

গত ১৬ জুন প্রকাশিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ লাখ ৮২২ জনের মধ্যে স্কুল ও কলেজে নেওয়া হবে ৪৬ হাজার ২১১ জন, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১ জন এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে নেওয়া হবে ১ হাজার ১১০ জন।

আবেদনকারীর যোগ্যতা

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে। এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধাতালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ (সংশোধিত ২০১৫)–এর বিধি ১০ (১) মোতাবেক বৈধ নিবন্ধন সনদধারী হতে হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হতে হবে। কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ এনটিআরসিএর ওয়েবসাইটের ‘৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি’ নামের সেবা বক্সে পাওয়া যাবে।

যেভাবে আবেদন

বিজ্ঞাপন

অনলাইনে আবেদন ফি দেওয়া–সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট এবং এনটিআরসিএর ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আবেদন এবং ফি দেওয়ার নিয়মের বিষয়ে ভিডিও টিউটোরিয়াল নমুনা (ডেমো) টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায় একটিমাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দ দিতে পারবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুসারে কোনো নারী কোটা থাকবে না। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বেসরকারি ব্যাংক নিয়োগনিয়োগ বিজ্ঞপ্তিসরকারি চাকরিহট জবসচাকরির ভাইভাসাক্ষাৎকার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্র্যাক ব্যাংকে চাকরি, নেবে ম্যানেজার-সিনিয়র ম্যানেজার

ব্র্যাক ব্যাংকে চাকরি, নেবে ম্যানেজার-সিনিয়র ম্যানেজার

নিয়োগ দেবে এসিআই, অনলাইনে চলছে আবেদন

নিয়োগ দেবে এসিআই, অনলাইনে চলছে আবেদন

তথ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৬৮ জন

সরকারি চাকরির খবরতথ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৬৮ জন

মেঘনা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৩১ মার্চ

মেঘনা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৩১ মার্চ