বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ল্যান্ড ভেটিং অ্যান্ড লিটিগেশন বিভাগ অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০১ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে আইপিডিসি ফাইন্যান্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠানের নাম: আইপিডিসি ফাইন্যান্স পিএলসি
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ
বিভাগ: ল্যান্ড ভেটিং অ্যান্ড লিটিগেশন
পদসংখ্যা: ০১টি
আরও পড়ুন
শিক্ষাগত যোগ্যতা: এলএলবি
অন্যান্য যোগ্যতা: জমির মালিকানা/জমির দলিল যাচাই। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে দক্ষতা। মামলার ফাইল পরিচালনা, মামলার অবস্থা বজায় রাখা এবং অন্যান্য প্রাসঙ্গিক আপডেট রাখার দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২ দিন ছুটি, বিমা, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৫ জুলাই ২০২৫
