বিজ্ঞাপন

এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে স্পেশালাইজড হাসপাতাল 

এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে স্পেশালাইজড হাসপাতাল 

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফুড অ্যান্ড বেভারেজ ডিপার্টমেন্ট কুক/অ্যাসিস্ট্যান্ট কুক পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২০ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য সুবিধা এবং উপার্জিত ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল
চাকরির ধরন
প্রকাশের তারিখ
২০ জুলাই ২০২৫
পদ ও লোকবল
১টি ও ৪ জন
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
২০ জুলাই ২০২৫
আবেদনের শেষ তারিখ
১০ আগস্ট ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল
পদের নাম: কুক/অ্যাসিস্ট্যান্ট কুক
বিভাগ: ফুড অ্যান্ড বেভারেজ ডিপার্টমেন্ট
পদসংখ্যা: ০৪টি

শিক্ষাগত যোগ্যতা: কুক এসএসসি পাস/ অ্যাসিস্ট্যান্ট কুক অষ্টম শ্রেণি পাস 
অন্যান্য যোগ্যতা: উন্নত প্রশিক্ষণ অগ্রাধিকারযোগ্য।
অভিজ্ঞতা: স্বনামধন্য হোটেল, শিল্প/স্বাস্থ্যসেবা সংস্থায় কমপক্ষে ৪ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: হাসপাতালে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা (শ্যামলী)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য সুবিধা এবং উপার্জিত ছুটি। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১০ আগস্ট ২০২৫