ঢাকার রেস্তোরাঁ ব্র্যান্ড সুলতান’স ডাইন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রেস্তোরাঁটি হসপিটালিটি স্টাফ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২১ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
বিজ্ঞাপন
এক নজরে সুলতান'স ডাইনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠানের নাম: সুলতান'স ডাইন
পদের নাম: হসপিটালিটি স্টাফ
পদসংখ্যা: ১০টি
আরও পড়ুন
বিজ্ঞাপন
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: রেস্তোরাঁ পরিষেবায় দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: পার্টটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর
কর্মস্থল: ঢাকা (বসুন্ধরা, ধানমন্ডি, গুলশান, মিরপুর, উত্তরা)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: পারফরম্যান্স বোনাস, বছরে ২টি ঈদ বোনাস
বিজ্ঞাপন
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ আগস্ট ২০২৫
