বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে ব্র্যাক এনজিও, শুক্র-শনিবার ছুটি 

নিয়োগ দিচ্ছে ব্র্যাক এনজিও, শুক্র-শনিবার ছুটি 

অ+
অ-

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির স্বাস্থ্য ও পুষ্টি, এইচসিএমপি বিভাগ সিনিয়র নার্স পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৩১ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

বিজ্ঞাপন

এক নজরে ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম
ব্র্যাক
চাকরির ধরন
প্রকাশের তারিখ
৩১ জুলাই ২০২৫
পদ ও লোকবল
নির্ধারিত নয় 
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
৩১ জুলাই ২০২৫
আবেদনের শেষ তারিখ
০৯ আগস্ট ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: সিনিয়র নার্স
বিভাগ: স্বাস্থ্য ও পুষ্টি, এইচসিএমপি
পদসংখ্যা: নির্ধারিত নয় 

বিজ্ঞাপন

শিক্ষাগত যোগ্যতা: নার্সিং সায়েন্স এবং মিডওয়াইফারিতে ডিপ্লোমা অথবা বিএসসি।
অন্যান্য যোগ্যতা: প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, আউটলুক) দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ, উখিয়া)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, চিকিৎসা ভাতা, সাপ্তাহিক ২দিন ছুটি, বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুবিধা। 

বিজ্ঞাপন

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০৯ আগস্ট ২০২৫