আবুল খায়ের গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে ৫০০ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০১ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
বিজ্ঞাপন
এক নজরে আবুল খায়ের গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ
পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)
লোকবল নিয়োগ: ৫০০ জন
আরও পড়ুন
বিজ্ঞাপন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস
অন্যান্য যোগ্যতা: চটপটে ও উপস্থাপনায় দক্ষতা
অভিজ্ঞতা: ভোগ্যপণ্য বিক্রয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ১৮ থেকে ৩৫ বছর
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: বেসিক ১১,০০০ টাকা থেকে ২২,০০০ টাকা পর্যন্ত (গ্রেড ভিত্তিক)।
অন্যান্য সুবিধা: টিএ-ডিএ, মোবাইল বিল, সিটি এলাউন্স, গ্রেড এলাউন্স, এছাড়াও গ্রেড ভিত্তিক ইনসেন্টিভ, প্রোডাক্ট ভিত্তিক ইনসেন্টিভ, ভ্যালু ভিত্তিক ইনসেন্টিভ, ঈদ বোনাস ও পদোন্নতির সুযোগ রয়েছে।
বিজ্ঞাপন
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৫
