বিজ্ঞাপন

৩ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ, পাবেন ভাতা-প্রভিডেন্ট ফান্ড

৩ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ, পাবেন ভাতা-প্রভিডেন্ট ফান্ড

আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এক্সপোর্ট অপারেশন বিভাগ সিনিয়র ম্যানেজার/এজিএম পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৩০ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম
আরএফএল গ্রুপ
চাকরির ধরন
প্রকাশের তারিখ
৩০ সেপ্টেম্বর ২০২৫
পদ ও লোকবল
১টি ও ৩ জন
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
৩০ সেপ্টেম্বর ২০২৫
আবেদনের শেষ তারিখ
৩০ অক্টোবর ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: সিনিয়র ম্যানেজার/এজিএম
বিভাগ: এক্সপোর্ট অপারেশন
পদসংখ্যা: ০৩ টি 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর অথবা এমবিএ
অন্যান্য যোগ্যতা: সাপ্লাই চেইন এবং লজিস্টিক অপারেশন, এক্সপোর্ট ডকুমেন্টেশন এবং কমপ্লায়েন্স, মোল্ড ডিজাইন, টুলরুম অপারেশন এবং পণ্য উন্নয়ন সম্পর্কে ভালো জ্ঞান। এমএস অফিস এবং ইআরপি সিস্টেমে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: নির্ধারিত নয়

কর্মস্থল: হবিগঞ্জ, নরসিংদী, রংপুর
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতি বছর  ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস, মোবাইল বিল, ভ্রমণ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড, লাভ প্রণোদনা (পিআই), দুপুরের খাবার সুবিধা, লিভ এনক্যাশমেন্ট, ডরমিটরি সুবিধা, প্রাণ-আরএফএল আউটলেটগুলিতে ছাড়সহ ক্রেডিট কার্ডে ক্রয়ের সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৫