বিজ্ঞাপন

আকিজ মটরসে নিয়োগ, আজই অনলাইনে আবেদন করুন

আকিজ মটরসে নিয়োগ, আজই অনলাইনে আবেদন করুন

আকিজ মটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মার্কেটিং অ্যান্ড সেলস, ইলেক্ট্রিক মটরসাইকেল বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৪ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

এক নজরে আকিজ মটরসে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম
আকিজ মটরস লিমিটেড
চাকরির ধরন
প্রকাশের তারিখ
০৪ অক্টোবর ২০২৫
পদ ও লোকবল
নির্ধারিত নয় 
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
০৪ অক্টোবর ২০২৫
আবেদনের শেষ তারিখ
১৫ অক্টোবর ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: আকিজ মটরস লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: মার্কেটিং অ্যান্ড সেলস, ইলেক্ট্রিক মটরসাইকেল
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ অথবা পাওয়ার/অটোমোবাইলে ডিপ্লোমা 
অন্যান্য যোগ্যতা: বৈদ্যুতিক মোটরসাইকেল এবং যানবাহন , ইজি বাইক, দুই চাকার গাড়ি, তিন চাকার গাড়ি, চার চাকার গাড়ি শিল্পে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: ২ থেকে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর

কর্মস্থল: যেকোনো স্থানে 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৫