আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এইচআর অফিসার (সেলস ফোর্সেস) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ২৩ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠানের নাম: আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড
পদের নাম: এইচআর অফিসার (সেলস ফোর্সেস)
পদসংখ্যা: ০৩টি
শিক্ষাগত যোগ্যতা: এইচআরএম/ম্যানেজমেন্ট/জনপ্রশাসন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: এইচআরআইএস, উপস্থিতি ব্যবস্থা এবং বিক্রয় তথ্য ট্র্যাকিং সম্পর্কে জ্ঞান। বাংলাদেশ শ্রম আইন সম্পর্কে ধারণা (মৌলিক থেকে মধ্যবর্তী)। এমএস এক্সেল (বাধ্যতামূলক), এমএস ওয়ার্ড এবং প্রতিবেদন প্রস্তুতিতে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট-ফান্ড (পিএফ), গ্র্যচুইটি, ২টি উৎসব বোনাস, নিজের ও পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা, টিএ-ডিএ, মোবাইল ভাতা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৫
