নভোএয়ার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বিমান সংস্থাটি লিসান্সড এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার (এলএএমই) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৮ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নভোএয়ারে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠানের নাম: নভোএয়ার লিমিটেড
পদের নাম: লিসান্সড এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার (এলএএমই)
পদসংখ্যা: ০২টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: এয়ারলাইনে কাজের দক্ষতা
অভিজ্ঞতা: ৬ থেকে ৭ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: কমপক্ষে ৩৫ বছর
কর্মস্থল: যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, বিমা, টি/এ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২২ ডিসেম্বর ২০২৫
