তথ্যপ্রযুক্তি খাতে জনবল নিয়োগের বড় উদ্যোগ নিয়েছে প্রযুক্তিপ্রতিষ্ঠান বিটোপিয়া গ্রুপ। প্রতিষ্ঠানটি ট্রেইনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে এক হাজার নিয়োগ দেবে। মূলত বিটোপিয়া টেক রিক্রুটমেন্ট প্রোগ্রাম (BTRP) একটি কাঠামোবদ্ধ প্রোগ্রাম, যা গ্র্যাজুয়েটদের প্রযুক্তি, নেতৃত্ব এবং ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে সাহায্য করে। প্রোগ্রামের অংশ হিসেবে প্রার্থী সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্রজেক্ট ও টিম ম্যানেজমেন্টে কাজ করবেন।
বিজ্ঞাপন
প্রতিষ্ঠানের নাম: বিটোপিয়া গ্রুপ
পদের নাম: ট্রেইনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার
লোকবল নিয়োগ: ১,০০০ জন
আরও পড়ুন
যোগ্যতা ও অভিজ্ঞতা
বিজ্ঞাপন
- সিএসই বা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ডিগ্রি
- সদ্য স্নাতক বা ফাইনাল-সেমিস্টারের শিক্ষার্থী
- বিশ্লেষণধর্মী ও সমস্যা সমাধানের দক্ষতা
- সফটওয়্যার ও প্রযুক্তির মৌলিক জ্ঞান
- ভালো যোগাযোগ দক্ষতা এবং দলগতভাবে কাজ করার সক্ষমতা
মূল্যায়ন প্রক্রিয়া
- টেকনিক্যাল অ্যাপটিটিউড ও জ্ঞানমূলক মূল্যায়ন (কুইজ টেস্ট)
- প্র্যাকটিক্যাল কোডিং মূল্যায়ন
- টেকনিক্যাল ও বিহেভিয়োরাল ইন্টারভিউ
বিজ্ঞাপন
কর্মস্থল: গুলশান ১, ঢাকা
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বেতন ও অন্যান্য সুবিধা
- ৬ মাসের প্রবেশন সফলভাবে সম্পন্ন করার পর মাসিক বেতন: ৪৫,০০০ টাকা
- দুটি উৎসব বোনাস
- প্রফিট শেয়ারিং ও কর্মদক্ষতার ভিত্তিতে পারফরম্যান্স বোনাস
- ওয়েলফেয়ার ফান্ড ও গ্রেডভিত্তিক অন্যান্য সুবিধা
- দ্রুত ক্যারিয়ার অগ্রগতির সুযোগ
- আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা হালনাগাদ জীবনবৃত্তান্ত ই–মেইলের মাধ্যমে careers@betopiagroup.com ঠিকানায় পাঠাতে পারবেন।
