বিজ্ঞাপন

আকিজ গ্রুপে চাকরি পেতে দ্রুত আবেদন করুন

আকিজ গ্রুপে চাকরি পেতে দ্রুত আবেদন করুন

অ+
অ-

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ পেপার মিলস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্যাকেজিং বিভাগ জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১০ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

বিজ্ঞাপন

এক নজরে আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম
আকিজ গ্রুপ
চাকরির ধরন
প্রকাশের তারিখ
১০ ফেব্রুয়ারি ২০২৬
পদ সংখ্যা
১টি
লোকবল নিয়োগ
নির্ধারিত নয় 
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
১০ ফেব্রুয়ারি ২০২৬
আবেদনের শেষ তারিখ
১৮ ফেব্রুয়ারি ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: আকিজ পেপার মিলস লিমিটেড
পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ
বিভাগ: প্যাকেজিং
পদসংখ্যা: নির্ধারিত নয় 

বিজ্ঞাপন

শিক্ষাগত যোগ্যতা: প্যাকেজিং টেকনোলজি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: প্যাকেজিং উপকরণ, প্রক্রিয়া এবং মানের মান সম্পর্কে প্রাথমিক জ্ঞান। লেবেলিং স্টোরেজ এবং হ্যান্ডলিং প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা। কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা (এক্সেল, ওয়ার্ড, রিপোর্টিং)। 
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: ২৬ থেকে ৩২ বছর 

কর্মস্থল: মুন্সিগঞ্জ (গজারিয়া)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

বিজ্ঞাপন

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৮ ফেব্রুয়ারি ২০২৬