ঢাকাসহ ৬ জেলায় ফিল্ড অফিসার নিচ্ছে পল্লী বিকাশ কেন্দ্র
পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ট্রেইনি ফিল্ড অফিসার (অনভিজ্ঞ) ক্ষুদ্রঋণ কার্যক্রম পদে ৫০ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১০ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৫ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে পল্লী বিকাশ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: পল্লী বিকাশ কেন্দ্র
পদের নাম: ট্রেইনি ফিল্ড অফিসার (অনভিজ্ঞ) ক্ষুদ্রঋণ কার্যক্রম
লোকবল নিয়োগ: ৫০ জন
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা থাকলে অগ্রাধিকার।
অভিজ্ঞতা: অভিজ্ঞতার প্রয়োজন নাই, তবে ক্ষুদ্রঋণ কার্যক্রমে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: কুমিল্লা, ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী
বেতন: প্রথম ০৬ মাস শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ২০,০০০ (বিশ হাজার) টাকা ও স্থায়ীকরণের সময় ফিল্ড অফিসার হিসেবে মাসিক বেতন-ভাতা হবে ২৫,৬৮০ টাকা
অন্যান্য সুবিধা: চাকুরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়মানুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, কর্মী কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদান, মাতৃত্ব/পিতৃত্ব ছুটি সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৫ মার্চ ২০২৬
