যমুনা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, যারা আবেদন করতে পারবেন
যমুনা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি ব্যাংকটি সিনিয়র সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১০ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে যমুনা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের নাম: যমুনা ব্যাংক পিএলসি
পদসংখ্যা: সিনিয়র সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর
লোকবল নিয়োগ: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্সে বিএসসি/এমএসসি অথবা ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি/এমএসসি
অন্যান্য যোগ্যতা: ভিএম স্থাপন, স্টোরেজ এবং নেটওয়ার্কিং কভার করে এমন ক্লাউড প্ল্যাটফর্ম (AWS, Azure, GCP) সম্পর্কে জ্ঞান।
অভিজ্ঞতা: ৮ থেকে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২৬
