নিয়োগ দেবে রকমারি, বয়স ২২ হলেই আবেদনের সুযোগ
রকমারি ডটকম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রফেশনাল কনটেন্ট রাইটার (এসইও) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে রকমারি ডটকমে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: রকমারি ডটকম
পদের নাম: প্রফেশনাল কনটেন্ট রাইটার (এসইও)
পদসংখ্যা: ০৩টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: এসইও মৌলিক বিষয়গুলোতে (সার্চ ইনটেন্ট, স্ট্রাকচার, অন-পেজ বেসিক, ইন্টার্নাল লিঙ্কিং) ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর
কর্মস্থল: ঢাকা (মতিঝিল)
বেতন: ২০ থেকে ৩০ হাজার টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বিনামূল্যে খাবার এবং চা/কফি, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা পরামর্শ (ঘরে ডাক্তার), বিনামূল্যে ফিজিওথেরাপি, চিকিৎসা ছুটি এবং সরকারি ছুটি এবং রকমারি পণ্যের উপর বিশেষ ছাড়।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬
