চাকরি দিচ্ছে এয়ার অ্যাস্ট্রা, নেবে এমটি অপারেটর
এয়ার অ্যাস্ট্রা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি মালিকানাধীন যাত্রীবাহী বিমান সংস্থাটি এম.টি অপারেটর (ড্রাইভার) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৮ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে এয়ার অ্যাস্ট্রা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: এয়ার অ্যাস্ট্রা
পদের নাম: এম.টি অপারেটর (ড্রাইভার)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ভারী লাইসেন্সসহ কমপক্ষে অষ্টম শ্রেণি পাস।
অন্যান্য যোগ্যতা: বিআরটিএ থেকে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
অভিজ্ঞতা: ০৫ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: শুধু পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২০ থেকে ৩৫ বছর।
কর্মস্থল: ঢাকা
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
- ভারী লাইসেন্সঃ জয়েনিং- ২৫,০০০/- টাকা প্রতি মাস।
- মাঝারী লাইসেন্সঃ জয়েনিং-২২,০০০/- টাকা প্রতি মাস।
- হালকা লাইসেন্সঃ ২০,০০০/- টাকা প্রতি মাস।
- ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে।
- উৎসব ভাতা, বিমা ও আরো অন্যান্য সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৭ মার্চ ২০২৬
