বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে মধুমতি ব্যাংক, নেবে ক্রেডিট অফিসার

নিয়োগ দিচ্ছে মধুমতি ব্যাংক, নেবে ক্রেডিট অফিসার

মধুমতি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারী বাণিজ্যিক ব্যাংকটি ক্রেডিট অফিসার (ইও-এফএভিপি) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৮ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৯ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মধুমতি ব্যাংক পিএলসি
পদের নাম: ক্রেডিট অফিসার (ইও-এফএভিপি)
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিসারের উপর ভালো দক্ষতার পাশাপাশি কোর ব্যাংকিং সিস্টেম এবং সংশ্লিষ্ট ব্যবসায়িক বুদ্ধিমত্তা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০৯ মার্চ ২০২৬