বিজ্ঞাপন

নিটল-নিলয় গ্রুপে চাকরি, সাপ্তাহিক শুক্র-শনিবার ছুটি

নিটল-নিলয় গ্রুপে চাকরি, সাপ্তাহিক শুক্র-শনিবার ছুটি

নিটল-নিলয় গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২২ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে নিটল-নিলয় গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম
নিটল-নিলয় গ্রুপ
চাকরির ধরন
প্রকাশের তারিখ
২২ ফেব্রুয়ারি ২০২৬
পদ সংখ্যা
২টি
লোকবল নিয়োগ
২ জন 
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
২২ ফেব্রুয়ারি ২০২৬
আবেদনের শেষ তারিখ
২৪ মার্চ ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: নিটল-নিলয় গ্রুপ
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: অ্যাকাউন্টস
পদসংখ্যা: ০২টি 

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকউন্টিংয়ে বিকম অথবা এমকম
অন্যান্য যোগ্যতা: মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে আর্থিক বিবৃতি প্রস্তুতে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ১০ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ৩৪ থেকে ৪৮ বছর

কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৪ মার্চ ২০২৬