এনআরবিসি ব্যাংকে চাকরি, অনলাইনে আবেদন শুরু
এনআরবিসি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ডেপুটি কোম্পানি সেক্রেটারি পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৪ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে এনআরবিসি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: এনআরবিসি ব্যাংক পিএলসি
পদের নাম: ডেপুটি কোম্পানি সেক্রেটারি
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা এমবিএ
অন্যান্য যোগ্যতা: বোর্ড রেজোলিউশন, প্রতিবেদন এবং নিয়ন্ত্রক জমা দেওয়ার খসড়া তৈরিতে দক্ষতা। করপোরেট আইন, ব্যাংকিং প্রবিধান এবং শাসন অনুশীলনের বিস্তৃত জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১২ মার্চ ২০২৬
