ফিল্ড অফিসার নেবে ওয়ালটন, এসএসসি পাসে আবেদন করুন
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট বিভাগ ফিল্ড অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৫ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: ফিল্ড অফিসার
বিভাগ: হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট
লোকবল নিয়োগ: ৫০ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
দায়িত্ব ও কাজ
- মাসিক টার্গেটের ভিত্তিতে পণ্য ভেদে সেকেন্ডারি সেলস অর্ডার নিশ্চিত করা।
- সংশ্লিষ্ট এলাকার সমস্ত রিটেইল আউটলেট কাভারেজ নিশ্চিত করা।
- ডিস্ট্রিবিউটর সময়মত কালেকশন প্রদান করছে কিনা তা মনিটরিং করা।
- রিটেইল গ্রাহক পরিসেবা এবং গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করা।
- ডিস্ট্রিবিউটর এর স্টক বিজমোশন সিস্টেমে আপডেট রাখা।
- নিজ বেইজের রিটেইলারদের তথ্য বীজমোশন সিস্টেমে আপডেট করা।
- কোম্পানি ঘোষিত অফার রিটেইলারদের অবগত করা।
- রিটেইল বিক্রি পার্টি টু পার্টি বীজমোশন সিস্টেমে সঠিক ভাবে এন্ট্রি নিশ্চিত করা। নতুন রিটেইলার তৈরি করা।
- প্রতি মাসে ডিস্ট্রিবিউটর এর কাছ থেকে লেজার ক্লিয়ারেন্স নিয়ে (ডিস্ট্রিবিউটরের সাইন ও সীল সহ) বীজমোশন সিস্টেমে আপলোড করা।
- মার্কেটের পূর্বের বকেয়া তাগাদা করে কালেকশন নিশ্চিত করা।
- কোম্পানির প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করা।
- ডিস্ট্রিবিউটরের স্টক, ক্রেডিট এবং সমস্ত কমপ্লায়েন্স সম্পর্কিত সমস্যাগুলি যথাযথভাবে নিশ্চিত করা এবং ASM or DSM বরাবর প্রতিবেদন প্রদান করা।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২০ থেকে ৩৫ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ১৩ হাজার টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, ভ্রমণ ভাতা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১০ মার্চ ২০২৬
