ঢাকা পোস্টে সাব-এডিটর ও গ্রাফিক ডিজাইনার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সাব-এডিটর ও গ্রাফিক ডিজাইনার পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করছে। আগ্রহী প্রার্থীরা আগামী ০৫ মার্চ ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: সাব-এডিটর
বিভাগ:
- সেন্ট্রাল ডেস্ক
- কান্ট্রি ডেস্ক
- ইন্টারন্যাশনাল ডেস্ক
শিক্ষাগত যোগ্যতা:
- সাংবাদিকতা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
যোগ্যতা ও অগ্রাধিকার:
- সদ্য স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
- সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।
- বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
- অনুবাদ ও সম্পাদনায় পারদর্শী হতে হবে।
পদের নাম: গ্রাফিক ডিজাইনার
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২-৩ বছরের কাজের অভিজ্ঞতা।
- Adobe Photoshop, Illustrator এবং অন্যান্য ডিজাইন সফটওয়্যারে দক্ষতা।
- সোশ্যাল মিডিয়া কার্ড, থাম্বনেইল ও ইনফোগ্রাফিক্স তৈরিতে সৃজনশীলতা।
- দ্রুত কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন ও সুবিধা
- নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের [email protected] ঠিকানায় ই-মেইল করে আবেদন করতে হবে।
- ই-মেইলের সাবজেক্ট অপশনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
