বিজ্ঞাপন

যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ডিভিশনাল সেলস ম্যানেজার

যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ডিভিশনাল সেলস ম্যানেজার

যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির প্লাজা/শোরুম, ইলেক্ট্রনিক্স বিজনেস বিভাগ ডিভিশনাল সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড
পদের নাম: ডিভিশনাল সেলস ম্যানেজার
বিভাগ: প্লাজা/শোরুম, ইলেক্ট্রনিক্স বিজনেস
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং/ম্যানেজমেন্টে বিবিএ 
অন্যান্য যোগ্যতা: এমএস অফিসে দক্ষতা (এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট)। 
অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর

চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: কমপক্ষে ৩৫ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৫ মার্চ ২০২৬