বিজ্ঞাপন

র‌্যাংগসে চাকরি, ভাতাসহ পাবেন বিমা-প্রভিডেন্ট ফান্ড

র‌্যাংগসে চাকরি, ভাতাসহ পাবেন বিমা-প্রভিডেন্ট ফান্ড

র‌্যাংগস মটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির সেলস বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, বিমা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে র‌্যাংগস মটরসে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম
র‌্যাংগস মটরস লিমিটেড
চাকরির ধরন
প্রকাশের তারিখ
২৪ ফেব্রুয়ারি ২০২৬
পদ সংখ্যা
১টি
লোকবল নিয়োগ
১০ জন
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
২৪ ফেব্রুয়ারি ২০২৬
আবেদনের শেষ তারিখ
২৬ মার্চ ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: র‌্যাংগস মটরস লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: সেলস
লোকবল নিয়োগ: ১০ জন

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বিক্রয় প্রতিবেদন প্রস্তুত ও ডকুমেন্টেশন নিশ্চিত এবং ক্লায়েন্ট সম্পর্ক তৈরিতে দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ২৩ থেকে ৩২ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: ২০-৩৫ হাজার টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, বিমা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৬ মার্চ ২০২৬