ম্যানেজার পদে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শুরু
সম্প্রতি প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০১ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার
বিভাগ: অ্যাকাউন্টস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফিন্যান্সে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: অ্যাকাউন্টিং সফটওয়্যারে দক্ষতা (যেমন, কুইকবুকস, এসএপি, ওরাকল, ট্যালি, অথবা ইআরপি সিস্টেম)। মাইক্রোসফট এক্সেলে ভালো জ্ঞান (পিভট টেবিল, ভিএলইউকেপি, আর্থিক মডেলিং) আর্থিক প্রতিবেদনের মান (আইএফআরএস/জিএএপি) এবং কর আইন সম্পর্কে ধারণা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ থেকে ৮ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৬ থেকে ৩৬ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, ট্যুর ভাতা, মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ মার্চ ২০২৬
