এইচএসসি পাসে ইবনে সিনায় চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড ও ভাতা
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বাস্থ্যসেবা মূলক প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন রিপ্রেজেন্টেটিভ (এডিআর) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৫ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ইবনে সিনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন রিপ্রেজেন্টেটিভ (এডিআর)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ আলিম/ সমমান
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ভালো জ্ঞান
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
চাকুরির দায়িত্বসমূহ:
- কোম্পানির নীতিমালা অনুসরণ করে সময়মত চাহিদা ও রুট অনুযায়ী ওষুধ বহন ও বিতরণ নিশ্চিত করা;
- আন্তরিকতার সহিত ক্যাশ কালেকশন ও জমাদান নিশ্চিত করা;
- ওষুধ পরিবহন নিশ্চিতকরণে ড্রাইভারকে সর্বাত্বক সহযোগিতা করা;
- কোম্পানির বিতরণ প্রক্রিয়া সাবলিল রাখতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ১৭,২১৫ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, গ্র্যাচুইটি, লাভের শেয়ার, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং আরো অন্যান্য সুযোগ-সুবিধাসমূহ কোম্পানির নিয়ম অনুযায়ী পাবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৬ মার্চ ২০২৬
