প্রিমিয়ার ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৬ মার্চ
প্রিমিয়ার ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি এইচআর অফিসিয়ালস পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৫ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে প্রিমিয়ার ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি
পদের নাম: এইচআর অফিসিয়ালস
বিভাগ: কমপেনসেশন, এইচআরবিপি, ওডি, লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে কাজের দক্ষতা। এইচআর কাঠামো সম্পর্কে ভালো জ্ঞান। এমএস অফিস এবং এইচআর তথ্য ব্যবস্থায় দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৬ মার্চ ২০২৬
