বিজ্ঞাপন

নিয়োগ দেবে সিপিডি, আবেদন চলবে ১৫ মার্চ পর্যন্ত

নিয়োগ দেবে সিপিডি, আবেদন চলবে ১৫ মার্চ পর্যন্ত

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৫ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে সিপিডি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)
চাকরির ধরন
প্রকাশের তারিখ
০৫ মার্চ ২০২৬
পদ সংখ্যা
১টি
লোকবল নিয়োগ
নির্ধারিত নয় 
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
০৫ মার্চ ২০২৬
আবেদনের শেষ তারিখ
১৫ মার্চ ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)
পদের নাম: এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক পলিসি, সমাজবিজ্ঞান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বাংলা এবং ইংরেজিতে ভালো দক্ষতা। কম্পিউটারে এমএস অফিস অ্যাপ্লিকেশন (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) এবং ডিজিটাল যোগাযোগ সরঞ্জামগুলোতে দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৫ মার্চ ২০২৬