নিয়োগ দেবে এসএমসি, পাবেন প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডিরেক্ট সেলস বিভাগ সিনিয়র এরিয়া এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৮ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে এসএমসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড
পদের নাম: সিনিয়র এরিয়া এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: ডিরেক্ট সেলস
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ফিল্ড সেলস কার্যক্রমে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪২ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পারফরম্যান্স বোনাস, লাভের ভাগ, উৎসব বোনাস, জীবন বিমা, স্বাস্থ্যসেবা প্রকল্প, লিভ এনক্যাশমেন্ট, ইত্যাদি।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৮ মার্চ ২০২৬
