চাকরি দেবে ওয়ালটন মোবাইল, দ্রুত আবেদন করুন
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৮ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: সিনিয়র সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার
বিভাগ: ওয়ালটন মোবাইল
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (সিএসই/ইইই/ইটিই/ইসিই)
অন্যান্য যোগ্যতা: স্মার্টফোন, প্রযুক্তি, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, স্মার্টফোনের বৈশিষ্ট্য এবং সিস্টেম আর্কিটেকচার সম্পর্কে মৌলিক ধারণা, সফটওয়্যার পরীক্ষা সম্পর্কে জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: কারখানায়
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর
কর্মস্থল: গাজীপুর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, কর্মক্ষমতা বোনাস, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জন্মদিনের উপহার, বিবাহের উপহার, বিদায় উপহার।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৮ মার্চ ২০২৬
