বিজ্ঞাপন

আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ম্যানেজার

আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ম্যানেজার

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মেকানিক্যাল অ্যান্ড মেইনটেনেন্স বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৯ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
চাকরির ধরন
প্রকাশের তারিখ
০৯ মার্চ ২০২৬
পদ সংখ্যা
১টি
লোকবল নিয়োগ
১ জন
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
০৯ মার্চ ২০২৬
আবেদনের শেষ তারিখ
১৮ মার্চ ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: ম্যানেজার 
বিভাগ: মেকানিক্যাল অ্যান্ড মেইনটেনেন্স
পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ
অন্যান্য যোগ্যতা: রক্ষণাবেক্ষণ এবং ইউটিলিটি ব্যবস্থাপনায় দক্ষতা। অটোক্যাড সলিডওয়ার্কস এবং এমএস অফিসে দক্ষতা। উৎপাদন প্রক্রিয়া এবং ইউটিলিটি সিস্টেম সম্পর্কে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মেক্ষেত্র : অফিসে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা:  কমপক্ষে ৩২ বছর

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৮ মার্চ ২০২৬