বিজ্ঞাপন

ঢাকায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় চাকরির সুযোগ

ঢাকায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় চাকরির সুযোগ

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি মিডিয়া স্পেশালিস্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১১ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে প্ল্যান ইন্টারন্যাশনালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ
চাকরির ধরন
প্রকাশের তারিখ
১১ মার্চ ২০২৬
পদ সংখ্যা
১টি
লোকবল নিয়োগ
নির্ধারিত নয় 
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
১১ মার্চ ২০২৬
আবেদনের শেষ তারিখ
২৩ মার্চ ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ
পদের নাম: মিডিয়া স্পেশালিস্ট
বিভাগ: সমতায় তারুণ্য
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: গণযোগাযোগ ও সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ, জনসংযোগ, আন্তর্জাতিক সম্পর্ক, ইংরেজি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: এনজিও সংস্থায় কাজের দক্ষতা 
অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 
বেতন: ১৪৭,১০৬ থেকে ১৬৮,৬৩২ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: স্বামী/স্ত্রী এবং সন্তানদের জন্য হাসপাতালে ভর্তির সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, ছুটি, গ্রুপ বিমা, বার্ষিক মেডিকেল চেক-আপ এবং ডে কেয়ার সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৩ মার্চ ২০২৬