ওয়ালটনে চাকরির সুযোগ, কাজ কারখানায়
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ওয়াটার পিউরিফায়ার (আরএন্ডআই) বিভাগ সিনিয়র ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৪ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
বিজ্ঞাপন
এক নজরে ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: সিনিয়র ইঞ্জিনিয়ার
বিভাগ: ওয়াটার পিউরিফায়ার (আরএন্ডআই)
পদসংখ্যা: নির্ধারিত নয়
বিজ্ঞাপন
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: ওয়াটার পিউরিফায়ার পরিচালনায় দক্ষতা। ওয়াটার পিউরিফায়ার সিস্টেম সম্পর্কে প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে। ফিল্টারেশন প্রযুক্তি (RO/UV/UF) সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ভালো যোগাযোগ এবং রিপোর্টিং দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ৭ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৭ থেকে ৩৫ বছর
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, বিমা, লাভের ভাগ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুবিধা।
বিজ্ঞাপন
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৮ মার্চ ২০২৬
